প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হানার সতর্কতা গোয়েন্দা রিপোর্টে

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হানা হতে পারে বলে সতর্ক করেছে গোয়েন্দা রিপোর্ট। অভিযোগের আঙুল পাকিস্তানের আইএসআই এর দিকে। সূত্রের খবর, বাংলাদেশ হয়ে তারা প্রবেশ করার ছক করছে। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় কঠোর নিরাপত্তা, নজরদারির ফলে ওই এলাকা দিয়ে জঙ্গিরা প্রবেশ করার ঝুঁকি নেবে না বলে গোয়েন্দারা মনে করেন। ফলে তারা অন্য রাস্তার সন্ধান করছে। এই ক্ষেত্রে বাংলাদেশকে তারা নতুন করিডর করার প্রভূত সম্ভাবনা।
এই ক্ষেত্রে জঙ্গিরা সমুদ্র পথকে বেছে নিতে পারে। বিশেষত যে সব পথে চোরাচালান, নকল নোট, নারী পাচার ইত্যাদি হয় সেই পথগুলি তারা ব্যবহার করতে পারে। নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে এই সব চোরা পথে সব রকম কাজই হয়।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে ওই দেশের বর্তমান শাসকের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি লস্কর ই তৈবা র প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ ইবিসাম ইলাহি জহির বাংলাদেশে যান।
সেখানে তিনি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়।
গোয়েন্দা রিপোর্টর প্রেক্ষিতে সব সীমান্ত সহ প্রবেশ পথে কঠোর নজরদারি, সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*