আগাম জামিন নয়, আত্মসমর্পণই করতে হবে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী শুক্রবার ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে রাজগঞ্জের বিতর্কিত বিডিও খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মণকে৷ সোমবার তার আগাম জামিনের আর্জি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ প্রশান্তের আইনজীবী ২৬ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলেন আত্মসমপর্ণণের জন্য৷ এই আর্জিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ সোমবার দেশের শীর্ষ আদালতে বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আগামী শুক্রবারের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে বিডিওকে৷ এর আগে উত্তর ২৪ পরগণার দত্তাবাদের বাসিন্দা সোনার ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় প্রধান অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্টও। তাকে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের করেন প্রশান্ত। এদিন সেই মামলার রায়ে দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, আত্মসমর্পণই করতে হবে বিডিওকে৷ প্রয়োজনে তাকে রিমান্ডেও নিতে পারবে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*