রোজদিন ডেস্ক : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই মর্মে নির্বাচন দফতরের কাছে ইতিমধ্যে ই-মেলও পাঠানো হয়েছে। দলীয় সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২৭ জানুয়ারি রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে। নির্বাচন সংক্রান্ত সাম্প্রতিক প্রশাসনিক প্রক্রিয়া এবং এসআইআর পর্ব নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই সাক্ষাতের আবেদন করা হয়েছে বলেই খবর। সিইও দফতরের তরফে এখনও পর্যন্ত এই আবেদনের বিষয়ে আনুষ্ঠানিক সাড়া মেলেনি। তবে কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিদ্ধান্ত জানানো হবে।

Be the first to comment