রায়বেরিলিতে রাহুল গান্ধী, গ্রামে গ্রামে ঘুরে কথা বলবেন মানুষের সঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক : লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সোমবার লক্ষ্ণৌ হয়ে রায়বেরিলি পৌঁছেছেন। লক্ষ্ণৌ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বহু মানুষ।
নিজের নির্বাচন কেন্দ্র রায়বেরিলি গেছেন তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁর এই প্রথম সফর ঘিরে এলাকায় উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে প্রকাশ, এই সফরে তিনি গ্রামে গ্রামে যাবেন, সাধারণ মানুষের সঙ্গে বসে তাঁদের সমস্যার কথা শুনবেন। বিশেষত কৃষক, মনরেগায় কাজ করা মানুষজনের সঙ্গে দেখা করে কথা বলবেন তিনি। উত্তরপ্রদেশে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তাঁর এই আগমন খুবই গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন। মনরেগা তুলে দিয়ে কেন্দ্রের নয়া ভি বি জিরামজি প্রকল্পর বিরোধিতায় দেশব্যাপী আন্দোলন করেছে কংগ্রেস।
সূত্রের খবর, লক্ষ্ণৌ থেকে সড়কপথে তিনি রাতে ভুমাউ অতিথি আবাসে যান, রাতে সেখানে ছিলেন। তাঁর আগমন উপলক্ষে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে ৯টা থেকে ১০টা অবধি পঞ্চায়েত নির্বাচন, এসআইআর সহ বিভিন্ন বিষয়ে রাহুল গান্ধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তারপর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল উদ্বোধন করে রাজীব গান্ধী ক্রীড়াঙ্গনে যাবেন। রায়বেরিলি প্রিমিয়ার লিগ ক্রিকেট উদ্বোধন করবেন তিনি। পুরপ্রধান শত্রুঘ্ন সোনকারের বাড়িতে বৈঠক করবেন।
দুপুরে রোহানিয়া ব্লকের উমরান গ্রামে রাহুল গান্ধী মনরেগা কর্মীদের সঙ্গে কথা বলবেন। তাঁদের সমস্যা, মনরেগা প্রকল্প রক্ষা ইত্যাদি নিয়ে মত বিনিময় করবেন। কংগ্রেসের মনরেগা রক্ষা করার দেশব্যাপী আন্দোলনের নিরিখে রাহুল গান্ধীর এই কর্মসূচি বিশেষ গুরুত্বপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
দিনভর একাধিক কর্মসূচির পর রাতে ওই অতিথি আবাসে থাকবেন রাহুল গান্ধী।
বুধবার সকালে তিনি দিল্লি ফিরে যাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*