পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ ১৭ জানুয়ারি শুক্রবার, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস। এই উপলক্ষে তাঁদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
  2. জলপাইগুড়িতে হল কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ। উদ্বোধনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
  3. আজ মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে যাত্রা শুরু করল বন্দে ভারত স্লিপার ট্রেন, রাজ্য পেল আরও কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস
  4. ওড়িশায় বিজেপি সরকার করেছে। ত্রিপুরা, অসম ভরসা রেখেছে বিজেপি-তে।বিহারেও বিজেপি-এনডিএ সরকার, এখন বাংলায় সুশাসনের সময় এসেছে। মালদহে বললেন মোদি
  5. যেখানে বিজেপির নামে মিথ্যা বলা হয়েছে, সেখানে ভোটাররা আশীর্বাদ দিচ্ছে। আজও উৎসাহ দেখে বলছি, এ বার বাংলার মানুষও বিজেপিকে বড় ব্যবধানে জয়ী করবে, মালদহে আশাবাদী মোদি
  6. ধর্মীয় বিভাজনের রাজনীতি দিয়ে বঙ্গ জয় করা যায়নি, যাবেও না। বহরমপুর থেকে মোদিকে কড়া জবাব অভিষেকের।
  7. মোদি আসার ২৪ ঘন্টা আগে হুগলির সিঙ্গুরে তৃণমূলের জনসভা। ছিলেন জয়প্রকাশ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, করবী মান্না প্রমুখ।
  8. গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত জয়ী হল মুম্বই পুর নির্বাচনে।
  9. শনিবারও সকাল থেকে উত্তপ্ত বেলাডাঙ্গা, ট্রেন অবরোধ, ভাঙা হল লেভেল ক্রশিং, লাঠিচার্জ পুলিশের, গ্রেফতার একাধিক
  10. বেলডাঙ্গায় গিয়ে আহত সাংবাদিকদের দেখে এলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী
  11. কসবায় পুলিশ অফিসারের বিরুদ্ধে তরুণী পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগ দায়ের
  12. উত্তুরে হাওয়ার দাপট কমছে। সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ ১৩ ডিগ্রির ঘরে পারদ। সোমবার থেকে ফের রাজ্য জুড়ে বাড়বে তাপমাত্রা।
  13. আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ অস্বীকার করল মায়ানমার
  14. উপযুক্ত সময় আসলে দেশকে নেতৃত্ব দিতে তিনি তৈরি, জানালেন মায়ানমারের বিরোধী নেত্রী মারিয়া মাচাদো।
  15. নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে তিন দফা নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*