বেলডাঙ্গা, আহত সাংবাদিকদের হাসপাতালে দেখে এলেন অধীর চৌধুরী

Spread the love

রোজদিন ডেস্ক : প্রাক্তন সাংসদ বিশিষ্ট কংগ্রেস, নেতা অধীর চৌধুরী আজ বেলডাঙ্গায় আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যান৷ ঝাড়খন্ডে এলাকার তরুণ পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে গতকাল রণক্ষেত্রের রূপ নেয় বেলডাঙ্গা। খবর সংগ্রহে গিয়ে বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হন সাংবাদিক, চিত্র সাংবাদিকরাও। পুলিশের সামনেই মহিলা সাংবাদিক সোমা মাইতি, চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোকে বেধড়ক মারধর করেন উত্তেজিত বিক্ষোভকারীরা। গতকালই এর তীব্র নিন্দা করেছিলেন অধীর চৌধুরী। আজ তিনি হাসপাতালে তাঁদের দেখতে যান। দ্রুত আরোগ্য কামনা করেন। সোমা মাইতি সহ বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।


বেলডাঙ্গার ঘটনাকে গতকাল স্বতঃস্ফূর্ত বলে জানিয়েছিলেন তিনি। আজও সেখানে গোলমাল, অবরোধের খবর পেয়ে উদ্বিগ্ন হুমায়ুন চৌধুরী। তাঁর অভিযোগ, বেলডাঙ্গায় প্রশাসন পুলিশ সক্রিয় না। তাঁরা সক্রিয় না হলে পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। গরিব মানুষ বাইরে আক্রান্ত হচ্ছেন। এখানে এই সব নিয়ে জনরোষ আছড়ে পড়ছে। তিনি আজ ওখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়াস নেন। আগেই গতকালের ঘটনায় সাংবাদিকদের মারধর করার নিন্দা করেন।


সূত্রের খবর, আজ বিশাল পুলিশ বাহিনী বেলডাঙ্গা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গোলমাল করলে কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেয় পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*