- বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- এসআইআর শুনানিতে থাকতে পারবেন বিএলএ-২, তৃণমূলের মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়। শুনানিতে সঙ্গে থাকতে।পারবেন অন্য লোকও।
- লজিক্যাল ডিসক্রেপন্সির ১ কোটি ৩৪ লক্ষের নামের তালিকা প্রকাশ করতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের।
- শুনানিতে নথি দিলে ভোটারকে দিতে হবে রশিদ, গ্রাহ্য হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
- আজ কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাবো, বারাসতের কাছারি ময়দানে রণসংকল্প সভা থেকে হুঙ্কার অভিষেক।
- বারাসতের কাছারি ময়দানে অভিষেকের সভাকে কেন্দ্র করে জনসুনামি।
- সিঙ্গুরে এলেও শিল্প নিয়ে বক্তব্যে নীরব প্রধানমন্ত্রী মোদি, হতাশ সিঙ্গুরবাসী।
- আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন। সোমবার মনোনয়ন এবং স্ক্রুটিনি, মঙ্গলবার হবে আনুষ্ঠানিক ঘোষণা। পরবর্তী সভাপতির হওয়ার দৌড়ে একনম্বরে বর্তমান জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন।
- এসএসসি নিয়োগে বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।
- বিধানসভা নির্বাচনের আগেই বাড়ছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলির প্রধান শিক্ষকদের বেতন।
- মানছে না সুরক্ষাবিধি৷ শহরের ২৩টি রূফটপ রেস্তোরাঁকে নোটিস ধরাতে চলেছে কলকাতা পুরসভা।
- তৃণমূল সাংসদ বাপি হালদার, নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু, বিধায়ক নওশাদ সিদ্দিকী, মন্ত্রী তাজমুল হোসেনকে শুনানির নোটিস ধরালো নির্বাচন কমিশন।
- স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকাজ।
- মেসি শো-কে কেন্দ্র করে যুবভারতীতে ভাঙচুর কাণ্ডে অন্তর্বর্তী জামিন পেলেন মূল আয়োজক শতদ্রু দত্ত।
- পর্ণশ্রীর ফ্ল্যাটে মহিলাকে খুন, অভিযুক্ত তাঁরই পরিচারিকা

Be the first to comment