সাতসকালেই ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ে, ভাঙল বহুতলের দেওয়াল উড়ে গেলো টালির ছাদ!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ সোমবার সকালেই টিটাগড়ের কলাবাগান অঞ্চল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই বহুতলের দেয়াল ভেঙে পাশের বস্তির বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। উড়ে যায় পাশের বাড়ির ছাদ! এখনও অবধি কোনরকম হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিস ও বম্ব স্কোয়াডের দল। তবে কী থেকে এমন ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটল সেই বিষয়ে স্পষ্ট কিছু খবর পাওয়া যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলাবাগান অঞ্চলের একটি বহুতলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যে ঘরে বিস্ফোরণ ঘটেছে সেখানে কেও থাকতো না বলেই সূত্রের খবর। গোটা ঘটনায় প্রোমোটার অনিল কুমার গুপ্তার অভিযোগ, ‘যে ঘরে সোমবার সাতসকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘরটি আদতে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডলের। ওই কাউন্সিলর নিজে ভোটের কাজের জন্যে ঘরটি ভাড়া নিয়েছিলেন। তারপর থেকে তিনি ঘরের চাবি ফেরত দেননি।’ তবে এমন অভিযোগ মানতে নারাজ আরমান মন্ডল। তাঁর দাবি, ‘আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করা হোক।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*