পিছু হটল কমিশন, ভোটার লিস্টে নাম তুলতে আপাতত লাগবে না নথি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে আরও একধাপ পিছু হটল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির লাগাতার চাপের মুখে রবিবার কমিশন জানিয়ে দিয়েছে, সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে আপাতত আর কোনও নথিই লাগবে না।

কমিশন জানিয়েছে, শুধুমাত্র ছবি-সহ ফর্ম জমা দিলেই চলবে। বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হলেও, বাংলার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ সূত্রের খবর, ২০২৬-এ বাংলার বিধানসভা ভোটেও এই ব্যবস্থা কার্যকর হতে পারে বলে ধারণা অনেকেরই।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ১১ দফা নথির কথা বলা হয়েছিল কমিশনের তরফে। জানানো হয়েছিল, সংশোধিত তালিকায় এই ১১টির মধ্যে যে কোনও দু’টি নথি বাধ্যতামূলক ভাবে লাগবে। শুরু থেকেই এ নিয়ে প্রতিবাদের ঝড় তোলে বিরোধীরা। সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*