হাজার কোটির ডিলের অভিযোগ প্রকাশ্যে, হুমায়ুনের হাত ছাড়ল মিম, ঘোষণা ওয়েইসির

Spread the love

রোজদিন ডেস্ক : ঘুরে গেল খেলা। আজ শুক্রবারই ইসলামপুরে হুমায়ুন কবীর ও মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির যৌথ জনসভা করার কথা ছিল। ঠিক তার আগেই হুমায়ুনের সঙ্গে জোট ভাঙার ঘোষণা করল মিম। যদি সরাসরি এর জন্য কোনও কারণ দেখায়নি ওয়েইসির দল। কিন্তু মনে।করা হচ্ছে, এর নেপথ্যে হুমায়ুনের ভাইরাল ভিডিয়োই ফ্যাক্টর হয়ে উঠেছে। যা বৃহস্পতিবারই প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস। ওই ভিডিয়ো প্রকাশ্যে এনে তৃণমূলের অভিযোগ, ভিডিয়োতে হুমায়ুন কবীরের সঙ্গে এক ব্যক্তির কথোপকথন শোনা যায়। সেখানেই তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে তাঁর আঁতাতের বিস্ফোরক নানা কথা শোনা গিয়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। সব মিলিয়ে ভোট শুরুর আগে বড় ধাক্কা খেল হুমায়ুন কবীরের দল। বিতর্কিত ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁদের হাত ছাড়ল জোটসঙ্গী ওয়াইসির পার্টি। এই নিয়ে শুক্রবার মিমের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে হুমায়ুনের পার্টির সঙ্গে জোট প্রত্যাহার করার কথার পাশাপাশি আসন্ন নির্বাচনে একলা লড়ার ডাক দিয়েছে মিম। এক্স হ্যান্ডলে ওই পোস্ট মিম লিখেছে, হুমায়ুন কবীরের সত্য ফাঁস প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা কতটা আবেগপ্রবণ। মিম এমন কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে না যেখানে মুসলিমদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। আজ থেকে হুমায়ুন কবীরের দলের সঙ্গে সমস্ত জোট ভাঙল। বাংলার মুসলমানরা অত্যন্ত দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাদের উন্নয়নের জন্য কিছুই করা হয়নি। যে কোনও রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এআইএমআইএম-এর নীতি হল, সংখ্যালঘুরা যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আজ থেকে এআইএমআইএম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একা লড়বে। কোনও দলের সঙ্গে আর জোট বাঁধবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*