আরো ১২

Spread the love
  1. আজ শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করবেন জনসভা, রয়েছে রোড শো।
  2. আজই প্রকাশিত হবে বিজেপির ইস্তাহার বা সংকল্পপত্র। আনুষ্ঠানিক প্রকাশ করবেন অমিত শাহ।
  3. বাংলায় পা রাখার আগে শাহের পোস্ট। লিখলেন, তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ বাংলা এখন পরিবর্তন চাইছে।
  4. আজ তৃণমূলনেত্রীর চারটি কর্মসূচি। স্বরূপনগর, বসিরহাট ও বারাসতে জনসভা, মেদিনীপুর সদরে রোড শো।
  5. গোপন ভিডিয়ো প্রকাশ করে হুমায়ুন কবীর ও বিজেপির আঁতাঁতের অভিযোগ, পর্দাফাঁস করল তৃণমূল, ভাইরাল ভিডিয়ো।
  6. হুমায়ুনের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁদের সঙ্গে জোট ভাঙল মিম। রাজ্যে একলা চলার ঘোষণা ওয়েইসির।
  7. রেশন দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের ১২টি জায়গায় সকাল থেকে ইডির তল্লাশি।
  8. আসন্ন নির্বাচনে একশো শতাংশ ওয়েব কাস্টিং, ভোটদানের গোপনীয়তা লঙ্ঘনের অপপ্রচার ওড়াল কমিশন।
  9. বিধানসভা কেন্দ্র ধরে বাদ পড়া ভোটারদের সংখ্যা প্রকাশ করল কমিশন। শীর্ষে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। বাদ গেলেন প্রায় ১ লক্ষ ৯ হাজার ভোটার।
  10. গতকাল বৃহস্পতিবার ৯ এপ্রিল শেষ হল দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন পেশের পর্ব। এখন স্ক্রুটিনির পালা।
  11. কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সম্ভাবনা। শেষদিন নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন এক তৃণমূল নেতা।
  12. ঝড়, বৃষ্টির পালা শেষ। বাড়বে গরম। আগামী সপ্তাহে সাত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*