সিআইডি দফতরে সাংসদ অভিষেক ব্যানার্জি, চলছে জিজ্ঞাসাবাদ

Spread the love

রোজদিন ডেস্ক : 

অন্যদিনের মত আজও নির্দিষ্ট সময়ের আগেই সিআইডি-র সদর দফতর ভবানী ভবনে পৌঁছে যান সাংসদ অভিষেক ব্যানার্জি। আজ নিয়ে পরপর তিন দিন তিনি একাধিক মামলায় তদন্তকারী দলের মুখোমুখি হলেন। গতকাল ইডি দফতরে তাঁকে সকাল ১২ টা থেকে রাত ১০ টা অবধি জেরা করা হয়।

ওখান থেকে বেরিয়ে তিনি বিজেপিকে তোপও দাগেন৷

বিধানসভা নির্বাচনের আগে ডিজে বাজানো নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখার দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

আজ এই মামলায় তাঁকে ডেকেছে সিআইডি। এই বিষয়ে অভিযোগকারী রাজীব সরকারও ভবানী ভবনে গেছেন। তিনি আরও কিছু অভিযোগ জানাতে ওখানে গেছেন বলে জানান৷

অন্যদিকে দুপুর ১২ টায় অভিষেক ব্যানার্জি ভবানী ভবনের ওপর তলায় যাওয়ার পর তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে মনে করা হচ্ছে।

পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ পৃথকভাবে বলেন, ওঁর বিরুদ্ধে আরও অভিযোগ আসবে। সব কিছুরই বিচার হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*