মুখ্যমন্ত্রীর জয়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে প্রাক্তন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রথম দিন থেকে তাঁর দাবি, নির্বাচনে তিনি হারেননি, তাঁকে জোর করে হারানো হয়েছে।
আজ ভবানীপুর কেব্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আচমকা তিনি উচ্চ আদালতে যান। সূত্রের খবর,ভবানীপুর নিয়ে ইলেকশন পিটিশন দাখিল করেছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন ও কুণাল ঘোষ।
আচমকা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আদালত চত্বরে দেখে বিস্মিত হন ওখানে উপস্থিত আইনজীবী, সাধারণ মানুষ জন।
এর আগে ১৪ মে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে উচ্চ আদালতে গেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেদিন তাঁকে নিশানা করে চোর চোর ধ্বনি ওঠে।
আজ অবশ্য তেমন কিছু হয়নি। নিজের প্রয়োজনীয় কাজ সেরে সহযোগীদের নিয়ে চলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। গণনার দিন থেকেই সুর চড়ান তিনি। দাবি করেন, তাঁকে জোর করে হারানো হয়েছে। আজ এই নিয়ে নিজেই উচ্চ আদালতে তিনি নালিশ জানিয়ে আসেন বলে সূত্রের খবর। যদিও তিনি নিজে একটি কথাও বলেন নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*