ভবানীপুর নির্বাচন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দায়ের করা মানলার শুনানি শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মানলার শুনানি আজ শুরু হোল। বিচারপতি গৌরাঙ্গ কান্ত-র এজলাসে এর শুনানি শুরুর প্রথমেই বিচারপতি জানান, তাঁর দাদা বিজেপির মুখপাত্র। এর জন্য মামলাকারীর পক্ষে কোন আপত্তি আছে কিনা তিনি জানতে চান।
মমতা ব্যানার্জির আইনজীবী কল্যাণ ব্যানার্জি সবিনয়ে বিচারপতিকে বলেন, তাঁদের কোন সমস্যা নেই। তখন বিচারপতি শুনানি শুরুর নির্দেশ দেন।
কল্যাণ ব্যানার্জি শুনানিতে অভিযোগ করেন, গণনার দিন ভবানীপুর বিধানসভায় কারচুপি করা হয়েছে। কাউন্টিং এজেন্টদের মারধর করে গণনাকেন্দ্র থেকে বার করে দেওয়া হয়।এমনকি তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জিকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি ২০২১ সালে নন্দীগ্রাম বিধান সভার নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, ওখানে যিনি রিটার্নিং অফিসার ছিলেন, এবার এখানে তাঁকে রিটার্নিং অফিসার করা হয়েছিল। গতবার নন্দীগ্রামেও কারচুপির অভিযোগ করেন তিনি।
বর্তমান মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তের প্রসঙ্গ তুলে বলেন, ওঁরা দুজনেই রাজ্যে এসআইআরের কাজ করেছেন। ভবানীপুর বিধানসভা এলাকায় ৪৪ হাজার নাম বাদ গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। ভোটের সময় ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক আনার কথাও বলেন তিনি।
কল্যাণ ব্যানার্জির বক্তব্য, নির্বাচনী পিটিশনের নিষ্পত্তি হয় না৷ তিনি দ্রুত এই মামলার শুনানি করে সিদ্ধান্ত জানানোর আবেদন করেন।
বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দেন, গণনা কেন্দ্রের সব সিসিটিভি ক্যামেরা, ভিভিপ্যাট মেশিন, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট ইত্যাদি নির্বাচন সংক্রান্ত সব কিছু সংরক্ষণ করতে হবে।
তিন সপ্তাহ পর ফের এই মানলার শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*