শুনানির নামে হেনস্তার প্রতিবাদে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা

Spread the love

রোজদিন ডেস্ক : এস আই আর শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগকে ঘিরে বিক্ষোভ। তার জেরে স্থানীয় বিডিও অফিসে আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার বেলার দিকে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কাহাটা এলাকার ঘটনা। হেনস্তার প্রতিবাদে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। প্রথম পর্বে শুনানির পর লজিক্যাল ডিসক্রেপন্সির কারণে ফের বহু ভোটারকে শুনানির নোটিশ ধরিয়েছে কমিশন। কমিশনের এই নোটিসের বিরোধিতা করেই এদিন বিক্ষোভ দেখান তাঁরা। ওঠে শুনানির নোটিশ প্রত্যাহারের দাবিও। কিছুক্ষণ চলার পর বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে স্থানীয় ব্লক অফিসে। তারপর বিক্ষোভকারীরা ব্লক অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি চরমে উঠলে বিডিও অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ। পুলিশের সঙ্গে বিবাদে জড়ান বিক্ষোভকারীরা। তাঁদের হাতে আক্রান্ত হন চাকুলিয়ার আইসি। তাঁর মাথায় আঘাত লেগেছে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে চাকুলিয়া ব্লক অফিসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*