রোজদিন ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনা দিবসে দেশের রক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের সুরক্ষায় সেনাবাহিনীর ত্যাগ, জাতির প্রতি তাঁদের নিঃস্বার্থ সেবাকে সম্মান জানান তাঁরা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় দেশ সুরক্ষা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ক্ষেত্রে সেনাবাহিনীর সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি সেনা দিবস উপলক্ষে তাঁদের উষ্ণ অভিনন্দন জানান। জাতি গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ সেনাবাহিনীর ত্যাগ, সাহসিকতা, ঐতিহ্যকে কুর্নিশ জানিয়েছেন।
সি ডি এস অনিল চৌহান সেনাবাহিনী, তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানান।

Be the first to comment