কলম্বিয়ায় দুই গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৭

Spread the love

রোজদিন ডেস্ক : কলম্বিয়ায় একটি জঙ্গল দখল নিয়ে দুই গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন। উভয় পক্ষই বামপন্থী গেরিলা বলে প্রকাশ।
রবিবার রাজধানী বোগোতা থেকে ৩০০ কিমি দূরে এল রেতোর্নোয় এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই এলাকা কোকেন উৎপাদন ও পাচারের জন্য পরিচিত। দেশের চরম বামপন্থী (ফার্ক) একটি দলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ। এক পক্ষের নেতা দিয়াস, অপরটির নেতা ভেরা। দিয়াসের নেতৃত্বাধীন গোষ্ঠী কলম্বিয়ার বামপন্থী রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর সঙ্গে শান্তি আলোচনা করছেন বলে প্রকাশ। নিহতরা ভেরা গোষ্ঠীর বলে জানা যায়।
উল্লেখ্য, গত ছয় দশক ধরে কলম্বিয়ায় সশস্ত্র সংঘর্ষ চলছে। কয়েক লক্ষ লোক এতে নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমান রাষ্ট্র পতি পেত্রোর শান্তি উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয় আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*