শুরু হয়ে গেছে পবিত্র হজ, প্রায় ১৭ লক্ষ মানুষ সমবেত; জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার রাত থেকেই মক্কা থেকে মিনায় হজ যাত্রীদের নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তাঁবুর শহর মিনা কে সাজিয়ে তোলা হয়েছে। বুধবার সকালের মধ্যেই বহু হজযাত্রী মিনায় পৌঁছে গেছেন।

বুধবার সারাদিন ধরেই চলেছে মিনা যাওয়ার কার্যক্রম। বৃহস্পতিবার আরাফাত দিবস। রাত থেকেই থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সৌদি আরবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা করা হয়েছে।

সৌদির পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ বছর সবমিলিয়ে ১৬ লাখ ৭৩ হাজার জন হজ করেছেন। যারমধ্যে ১৫ লাখ ৫ হাজার ৫৭৬ জন ছিলেন বিদেশি। আর সৌদির অভ্যন্তরীণ হাজি (সৌদির নাগরিক ও প্রবাসী মিলে) ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন।

পরিসংখ্যা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ বছর যারা হজ পালন করেছেন তার মধ্যে পুরুষ ছিলেন ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন। অপরদিকে নারী ছিলেন ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*