রোজদিন ডেস্ক, কলকাতা:- পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দিঘা-নন্দকুমার রোডে একটি অটোকে পিছন থেকে লরি ধাক্কা মারে। যার ফলে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার রোডের ইড়িনঞ্চি ব্রিজের কাছে. একটি লরি পিছন থেকে একটি অটোকে ধাক্কা মেরেছিল, যার ফলে পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিনজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘাতক লরিটিকে আটক করে খেজুরি থানার অন্তর্গত হেঁড়িয়া তদন্ত কেন্দ্রে পাঠিয়েছে।মৃত পাঁচজনের দেহ ময়নাতদন্তের জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
খেজুরি থানার ওসি পলয় চন্দ জানিয়েছেন, গতকাল রাতে দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গুরুতর আহত অবস্থায় তিন জনকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সকলেই দিল্লিতে কর্মরত অবস্থায় ছিলেন। গতকালই তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়েই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িচালক ও খালাসির তল্লাশি শুরু করা হয়েছে।

Be the first to comment