আজ বিকেলে উত্তরবঙ্গের মাটিগাড়ায় মহাকাল মহাতীর্থ-র শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শুক্রবার বিকেলে উত্তরবঙ্গের মাটিগাড়ায় মহাকাল মহাতীর্থ-র শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে আজই তিনি উত্তরবঙ্গ উড়ে যাচ্ছেন। দু’দিনের সফরের দ্বিতীয়দিনে কাল শনিবার তিনি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনে উপস্থিত থাকবেন। মহাকাল মহাতীর্থ-র শিলান্যাস উপলক্ষে এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। পোস্টের সঙ্গে নিজের কথায় ও সুরে ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গানও শেয়ার করেন। তিনি লেখেন,
“ভোলেবাবা পার লাগাও
ত্রিশূলধারী শক্তি জোগাও
ভোলেবাবা পার লাগাও
সর্ব বিপদ দূর করাও……”
“আজকের এই ঐতিহাসিক দিনে বাংলার মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হচ্ছে। শিলিগুড়ির মাটিগাড়ায় বিশ্বের অন্যতম বৃহৎ শিব মন্দির ‘মহাকাল মহাতীর্থ’-এর ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করা হচ্ছে। বাংলা তথা দেশের মানুষকে আমার আন্তরিক অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গান শেয়ার করে নিচ্ছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*