আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ অস্বীকার মায়ানমারের

Spread the love

রোজদিন ডেস্ক : রোহিঙ্গাদের গণহত্যার দায়ে অভিযুক্ত মায়ানমার আন্তর্জাতিক আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখছে। তাদের দাবি, গাম্বিয়া তাদের বিরুদ্ধে আনা অভিযোগের পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি। যদিও গত সপ্তাহে গাম্বিয়ার বিদেশমন্ত্রীর দাবি ছিল,মায়ানমার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জন গোষ্ঠীকে গণহত্যা করে মুছে ফেলার চেষ্টা করেছিল। ২০১৭ সালে তাদের অত্যাচার, হত্যায় প্রায় সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। ভারতের বিভিন্ন রাজ্যেও তাদের বেশ কিছু অংশ আশ্রয় নেয় বলে অভিযোগ উঠেছে। ২০১৯ সালে মায়ানমারের প্রাক্তন শাসক নোবেল পুরষ্কার জয়ী নেত্রী সু চি-ও রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগ অস্বীকার করেহিলেন। গাম্বিয়ার অভিযোগের সঙ্গে সহমত হয়েছে ৫৭ টি মুসলিম দেশের জোটও। মায়ানমারের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতে শুনানি চলছে। সেখানে রোহিঙ্গাদের প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। চলতি বছরের শেষে সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার রায় প্রকাশিত হওয়ার সম্ভাবনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*