রোজদিন ডেস্ক : নরওয়ের রাজকুমারীর জ্যেষ্ঠ পুত্র মরিয়াস বর্গ হইবিকে ধর্ষণের অভিযোগে পুলিশ রবিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। যা নিয়ে প্রবল অস্বস্তিতে ওই দেশের রাজ পরিবার। তাঁর বিরুদ্ধে আক্রমণ, ছুরি নিয়ে ভীতি প্রদর্শন, নির্দেশ অমান্য ইত্যাদি অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার অসলো জেলা আদালতে তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মাদক পাচার সহ একাধিক অভিযোগে বিচার শুরু হবে।
নরওয়ের সিংহাসনের উত্তরাধিকারী রাজকুমার হাকোনের সৎ পুত্র ও রাজকুমারীর আগের সম্পর্কের পুত্রর নাম রাজ পরিবারের তালিকাভুক্ত নয়।
তাঁর বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২৪ অবধি চারটি ধর্ষণ, হিংসাত্মক ঘটনা, ভীতি প্রদর্শন ইত্যাদি অভিযোগ আছে। তাঁর আইনজীবী এই সব অভিযোগ অস্বীকার করেছেন।
নরওয়ের সিংহাসনের উত্তরাধিকারী হাকোন জানিয়েছেন, ধৃত হুইবি রাজ পরিবারের সদস্য না, নরওয়ের নাগরিক মাত্র, অন্যদের মত তাঁরও বিচার ঠিক মত হবে।

Be the first to comment