মণিকর্ণিকা ঘাট, উন্নয়নের নামে ধ্বংস, তোপ প্রিয়াঙ্কা গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : বারানসির বিশ্ববিখ্যাত মণিকর্ণিকা ঘাট উন্নয়নের নামে ধ্বংস যজ্ঞ চলছে বলে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র এই বারানসিতে উন্নয়নের নামে বাণিজ্যিক কাজ চলছে।
সম্প্রতি মণিকর্ণিকা ঘাটে বুলডোজার দিয়ে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপত্য ভাঙা হচ্ছে। অহল্যা বাঈ হোলকারের স্মৃতিধন্য এই ঘাট সারা বিশ্বের মানুষের কাছে বড় আকর্ষণ। তা ভেঙে যেভাবে নয়া রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে এর তীব্র সমালোচনা করেন তিনি।
সমাজমাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী অবিলম্বে উন্নয়নের নামে এই
ধ্বংস যজ্ঞ বন্ধ করার দাবি করেন।
প্রসঙ্গত, বারানসির মণিকর্ণিকা ঘাট মহাশ্মশান হিসাবে বিখ্যাত, অহল্যা বাঈ হোলকারের নির্মিত এই ঘাট দেখতে দেশ বিদেশের মানুষ আসেন। ২০২৩ সালে এর সংস্কার ও উন্নয়ন কল্পে শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। এবার তার কাজ শুরু হয়েছে। যা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন বহু মানুষ। সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*