রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের বলি আরও একজন। মৃতের নাম ছোয়েদ শেখ। বয়স ৬২ বছর। মৃত ছোয়েদ শেখ বসিরহাটের হিঙ্গলগঞ্জের মামুদপুর গ্রামের ১০৩ নং বুথের ভোটার ছিলেন। তাঁর ছেলে ও মেয়েকে এসআইআর হিয়ারিংয়ে তলব করা হয়েছে। নোটিস আসতেই কি হবে সেই আতঙ্কে ঘুম উড়ে যায় বাবা ছোয়েদের। অভিযোগ ওই আতঙ্কের জেরে গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই তাঁর মৃত্যু হয়। পরিবার সুত্রে জানা গিয়েছে, মহম্মদ আব্দুর রহমান ও আনজুরা বিবি। এরা দুজনেই মৃত ছোয়েদ শেখের ছেলে-মেয়ে। তাদের নামে এসআইআরের নোটিশ আসে বাড়িতে। ছেলে আব্দুর রহমান কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। তিনি জানিয়ে দেন হিয়ারিংয়ে আসতে পারবেন না। তাতেই আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ছোয়েদ শেখ। তারপর থেকেই চিন্তা ও আতঙ্ক গ্রাস করে ছোয়েদকে। এমনই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যে এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হিঙ্গলগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। স্থানীয় তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল ওই পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন, দিয়েছেন সাহায্যের প্রতিশ্রুতিও।

Be the first to comment