রোজদিন ডেস্ক : স্পেনে দুই দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। রবিবার রাতে রাজধানী মাদ্রিদের ৩৬০ কিমি দূরে কর্দোবার আদামুজ শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়।
সূত্রের খবর, একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অন্য লাইন ধরে এগিয়ে আসা আর একটি দ্রুতগামী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্পেনের সর্বত্র শোকের ছায়া। দুই ট্রেনে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। সাপ্তাহিক ছুটির শেষে অনেকে মাদ্রিদের দিকে যাচ্ছিলেন, অনেকে সেখান থেকে ফিরছিলেন। মাদ্রিদ থেকে হুয়েলভাগামী দ্বিতীয় ট্রেনের চালকও নিহত হয়েছেন।
ট্রেনটি ২০০ কিমি গতিতে আসছিল বলে জানা যায়। এই দুর্ঘটনায় নিহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment