এসআইআর শুনানিতে থাকতে পারবেন বিএলএ ২-রা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর শুনানিতে থাকতে পারবেন বিএলএ ২রা। সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিএলএ-২দের শুনানি কেন্দ্রে থাকতে দিতে হবে, এমন দাবি শুরু থেকেই জানিয়েছে তৃণমূল। আজ, সোমবার সেই দাবিতেই কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ, এবার থেকে বিএলএ-২রা থাকতে পারবেন শুনানিতে। প্রয়োজনে ভোটারদের হয়ে সওয়ালও করতে পারবেন তাঁরা। চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ দোলা সেন ও ডেরেক ও ব্রায়েন। আজ সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেখানেই তৃণমূলের একাধিক দাবি এদিন মান্যতা পেল। দু’সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*