বাংলাদেশে আইনজীবী হত্যায় ইস্কন-এর চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান অভিযুক্ত করে বিচার শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : কড়া নিরাপত্তায় বাংলাদেশের চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান অভিযুক্ত করে বিচার পর্ব আজ শুরু হোল। এই ঘটনায় ২৩ জন জন অভিযুক্তকে আদালতে আনা হয়। চট্টগ্রামের ফাস্ট ট্র‍্যাক আদালতের বিচারপতি জাহিদুল হকের এজলাসে এই মামলার শুনানি হবে। আদালত সহ সংশ্লিষ্ট এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
২০২৪ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ৷ আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করলে ব্যাপক বিক্ষোভের জেরে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম খুন হন। তাঁর বাবার অভিযোগ ক্রমে ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ৷ চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামী করে বিচার শুরু হয়েছে। ১৬ জন পলাতক।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে এপার বাংলাতেও উদ্বেগ দেখা দিয়েছিল। আজ এই বিচার পর্বর দিকে উভয় বাংলারই নজর আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*