কেরালায় এসআইআরের পর খসড়া ভোটার তালিকায় বাদ যাওয়া ব্যক্তি দের তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালত কেরালায় এসআইআরের পর খসড়া ভোটার তালিকায় বাদ যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সময়সীমা আরও সম্প্রসারিত করার বিষয় বিবেচনা করতে বলে।
বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বে গঠিত বেঞ্চে এই সংক্রান্ত শুনানি হয়।এসআইআরে প্রযুক্তিগত কারণে বহু বৈধ ভোটারের নাম বাদ গেছে বলে আবেদনকারীরা জানান। তাঁরা ২৪ লক্ষ জনের নাম খসড়া তালিকায় বাদ গেছে বলেন। কেন তাঁদের নাম বাদ গেছে জানতে চাইলেও তালিকা মিলছে না বলে তাঁদের আইনজীবী জানান।
শীর্ষ আদালত সব শুনে জানায়, যাঁদের নাম বাদ গেছে, সব গ্রাম পঞ্চায়েতে সেই তালিকা দিতে হবে।এই ছাড়া ওয়েবসাইটেও তা আপলোড করার নির্দেশ দেওয়া হয়।
আবেদনকারীরা জানান, অনেককে মৃত, রাজ্যের বাইরে থাকা ইত্যাদি দেখানো হয়েছে। তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সময়সীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতেও নির্বাচন কমিশনকে শীর্ষ আদালত বলে।
কেরালা সরকার, পি কে কুনহালিকুট্টি, এম ভি গোবিন্দন মাস্টার, সানি যোসেফ, সি পি আই রাজ্য পরিষদ প্রমুখ এই সব আবেদন করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*