নিজের বাড়িতেই দগ্ধ হয়ে মৃত্যু সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত সহায়কের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নিজের বাড়িতেই আগুন লেগে ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার কেষ্টপুর এলাকায়। মৃতের নাম সব্যসাচী চক্রবর্তী। তিনি প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত সহায়ক ছিলেন বলে জানা গিয়েছে।
কেষ্টপুরের রবীন্দ্রপল্লির একটি বাড়িতে গতকাল গভীর রাতে ওই আগুন লাগে। বাড়ির একতলায় থাকতেন বছর চল্লিশের সব্যসাচী চক্রবর্তী। অন্যান্য দিনের মতো তিনি রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে তিনটে নাগাদ প্রতিবেশীরা দেখতে পান ওই বাড়িতে আগুন লেগেছে। খবর পাঠানো হয় পুলিশ ও দমকলে। দ্রুত দমকল ঘটনাস্থলে গিয়ে ওই আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভিতরেই আটকে পড়েছিলেন সব্যসাচী। তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
কি থেকে এই আগুন লাগে এবং কিভাবে সেবিষয়ে সঠিকভাবে জানা যায় নি। তবে ঘটনার সম্পূর্ণ তদন্তের পরই আসল কারণ জানা যাবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*