রোজদিন ডেস্ক, কলকাতা :- গত ১৩ জুন থেকে ইরান-ইজরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও উঠে এল ওই যুদ্ধ প্রসঙ্গ।
এই পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পররাষ্ট্র কেন্দ্রের অধীনে, এ ব্যাপারে আমি কিছু বলতে পারি না, তবুও শান্তিপূর্ণ কূটনৈতিক পথে যুদ্ধ পরিস্থিতি ঠেকানো উচিত।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘এই পৃথিবী একটাই দেশ, শুধু কথা আলাদা, ভাষা আলাদা।’
তিনি যে কোনও মন্তব্য করতে পারেন না, তা ফের স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেশকে কোনও নির্দেশ দিতে পারি না, আমি শুধু আবেদন করতে পারি। দেশের পররাষ্ট্র নীতি দেশের সরকারই ঠিক করবে।” এটি ব্যাখ্যা করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি শুধু অনুরোধ করছি, কূটনৈতিকভাবে আমাদের এমন কোনও পদক্ষেপ করা উচিৎ যাতে এই যুদ্ধ থেমে যায়, পৃথিবীতে শান্তি ফিরুক। দূষণমুক্ত হোক পৃথিবী।”

Be the first to comment