দেশে প্রথম নিষ্কৃতি মৃত্যু, প্রয়াত হরিশ রানা

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লির এইমসে আজ প্রয়াত হলেন গাজিয়াবাদের তরুণ হরিশ রানা। গত তের বছর ধরে কৃত্রিম উপায়ে বেঁচে ছিলেন তিনি। অসহায় বাবা মা পুত্রের এই অবর্ননীয়, মর্মান্তিক অবস্থা আর সহ্য করতে পারছিলেন না। তাঁকে নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন তাঁরা।
গত ১১ মার্চ যুগান্তকারী ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত বাবা মায়ের এই কাতর আবেদন মেনে নেয়। সেই থেকে তাঁকে “সম্মানের সঙ্গে মুক্তি” দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ১৪ মার্চ গাজিয়াবাদের বাড়ি থেকে হরিশ রানা-কে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে কৃত্রিম উপায়ে তাঁর জীবনদায়ী ব্যবস্থাগুলি সরিয়ে নেওয়া হয়। হাসপাতালের উপশমকারী বিভাগের প্রধান সীমা মিশ্রর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। আজ দুপুরে চিরদিনের মত না ফেরার দেশে চলে যান হরিশ রানা।
মা বাবা, পরিবারের বুক ফাটা হাহাকার, দেশ জুড়ে মানুষের মর্ম বেদনার মধ্যে বিদায় নেন তিনি।
শীর্ষ আদালতের দুই বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*