১০টা

Spread the love
  1. মৃত তৃণমূল কর্মী সঞ্জুর বাড়িতে দেখা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসার পথে চরম জনরোষে পড়েন তৃণমূল সাংসদ। তাঁকে লক্ষ্য করে চড়-কিল-ঘুষি মারা হয়েছে। কাদা, ডিম ছোড়া হয়েছে। তবে এখানেই শেষ নয়। ওই কর্মীর বাড়ির বাইরে ঝাঁটা নিয়ে ভিড় করেন সাধারণ মানুষ। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
  2. বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর বক্তব্য, এই ধরনের ঘটনা কাম্য নয়। তবে, এর সঙ্গে তাঁর দল কোনওভাবেই যুক্ত নয়। তবে, একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, তৃণমূলের আমলে কীভাবে অত্যাচারিত হয়েছিল বিজেপি, কীভাবে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। একইসঙ্গে তাঁর দাবি, বিজেপি সংযত রয়েছে বলেই অক্ষত রয়েছে তৃণমূল
  3. বিধাননগর হাসপাতালে কেন্দ্রের সহযোগিতায়  সার্ভাইক্যাল ক্যানসার টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত ১৪ থেকে ১৫ বছরের কিশোরীদের টিকা দেওয়া হবে। ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যানসারের ঝুঁকি কমাতে চলবে টিকাকরণ কর্মসূচি। বিনামূল্যে এই সার্ভাইক্যাল ক্যানসার টিকা দেওয়া হবে।
  4. বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হাসপাতাল থেকে অভিষেককে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মমতা অভিযোগ করলেন, বাইপাসের ধারে ওই হাসপাতালে ঠিকমতো চিকিৎসা করা হয়নি অভিষেককে। উপর থেকে এই নিয়ে নির্দেশ এসেছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
  5. বনগাঁয় জাল জাতিগত শংসাপত্র নিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেপ্তার ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিত ঘোষ ও তাঁর স্ত্রী উমা দাস ঘোষ। তিনিও ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন।
  6. তৃণমূল বিধায়ক অরূপ রায়ের গোডাউন থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় উত্তেজনা। হাওড়ায় ত্রাণ সামগ্রী রাস্তায় আটকে বিক্ষোভ বিজেপির।
  7. রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ টাকা! অভিযোগ পেয়েই তারিকুর রহমানকে গ্রেফতার বহরমপুর থানার পুলিশের।
  8. খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানালেন । শনিবার সোশ্যাল মিডিয়ায় এই কথা জানালেন তিনি।
  9. শোভাবাজার বস্তাপট্টিতে বড় আগুন। ঘটনাস্থলে দমকলের আপাতত ৫ টি ইঞ্জিন।
  10. পূর্ব বর্ধমানের মেমারি থানার রেল কলোনি সংলগ্ন এলাকায় কালবৈশাখীর ঝড়ে বাড়ির উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম কমল কুমার গুপ্ত (৪০)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*