Jawharlal নেহরুর মূর্তি ভাঙা হোল দুর্গাপুরে, তীব্র নিন্দা কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : 
দুর্গাপুরে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল (Jawharlal) নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে।
বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পালটা কংগ্রেসের একটি গোষ্ঠী ও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি পুনঃস্থাপন ও দোষীদের গ্রেফতারের দাবি করেছেন৷ তিনি জানান,
দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাথমিক স্কুল সংলগ্ন একটি মেডিটেশন কেন্দ্রের সামনে থাকা মূর্তিটি ক্রেন দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে জেলা কংগ্রেস নেতৃত্ব তুমুল বিক্ষোভ দেখিয়ে জেলা প্রশাসনের কাছে তা পুনঃস্থাপনের দাবি করেন৷
শুভঙ্কর সরকার বলেন,জওহরলাল নেহরু শুধু কংগ্রেসের নেতা ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, দেশের প্রথম প্রধানমন্ত্রী, আধুনিক ভারত নির্মাণের অন্যতম প্রধান স্থপতিও। তাঁর মূর্তি এইভাবে উপড়ে ফেলে দেওয়ার অর্থ দেশের স্বাধীনতা সংগ্রাম, ইতিহাস ও দেশের গণতান্ত্রিক ঐতিহ্যর প্রতি চরম অসম্মান৷
কারা এই জঘন্য কাজ করেছে, তা খুঁজে বার করে দোষীদের শাস্তির দাবি করেন।
তাঁদের দাবি না মানলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। জওহরলাল নেহেরুর মূর্তির এই অসম্মান, অবমাননায় স্থানীয় বহু মানুষ ও ক্ষুব্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*