রোজদিন ডেস্ক: বেঙ্গালুরুতে এক বহুতলের সাত তলা থেকে নীচে পড়ে এক তরুণী মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। তাঁর বন্ধু ও এক ই সঙ্গে পড়ে গুরুতর আহত হন। পুলিশ সূত্রে প্রকাশ, পুদুচেরির বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার জননী (২৩) বেঙ্গালুরুতে চাকরি করতেন। তাঁর বন্ধু মানিচাভেলু র (৩০) সঙ্গে তর্কাতর্কির জেরে তিনি একদম বহুতলের ধারে চলে যান ও নীচে ঝাঁপ দেন। পুলিশের অনুমান,ঝাঁপ দেওয়ার সময় জননী তাঁর বন্ধুকে ও টেনে নেন, কিন্তু তিনি একটি গাছে আটকে কোন ক্রমে বেঁচে যান। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কেন তরুণী নীচে ঝাঁপ দিলেন, কিভাবে পড়ে গেলেন পুলিশ তদন্ত করছে।

Be the first to comment