FIRE IN BBD BAG: ফের রাতের শহরে অগ্নিকাণ্ড, এবার মহাকরণের পিছনের বহুতলে আগুন, হতাহতের খবর নেই

Spread the love

প্রতিবেদন: ফের রাতের শহরে অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে মহাকরণের পিছনে থাকা একটি পুরনো বহুতলে আগুন লাগে। লায়ন্স রেঞ্জের ওই বহুতলের একদম ওপরের তলা থেকে আচমকা আগুন এবং ঘন কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেন দমকলে। দমকল কর্মীরা সারারাত আগুন নেভানোর চেষ্টা করেন। টানা চেষ্টার পর সোমবার সকালে এখনও আগুন নেভানোর কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রনে এলেও কিছু পকেট ফায়ার এখনও রয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। রাজ্যের পুরনো প্রশাসনিক সদর দফতর মহাকরণে এখনও কয়েকটি দফতর রয়েছে। স্বাভাবিক ভাবেই প্রায় মহাকরণ লাগোয়া বহুতলে আগুন লাগার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে ওই বহুতলে আগুন লাগল, কী ভাবেই তা ছড়িয়ে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়য়টি খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বহুতলে একাধিক সংস্থার অফিস রয়েছে। ওপরের তলায় থাকা একটি সংস্থার অফিসে প্রথম আগুন লাগে। পরে তা পাশের কয়েকটি অফিসেও ছড়িয়ে পড়ে। বহুতলের ভিতরে কেউ আটকে আছেন কি না বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, মূলত বিভিন্ন সংস্থার অফিস থাকা ওই বহুতলে রাতে কেউ থাকেন না। ফলে ঘটনায় হতাহতের সম্ভাবনাও অনেক কম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*