আরও ১২

Spread the love
  1. আজ সোমবার কলকাতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ মিছিল। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হবে মিছিল।
  2. নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা।
  3. এছাড়াও সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ, তাপস রায়, অগ্নিমিত্রা পাল, শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্জুন সিং, সজল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়রাও থাকছেন মিছিলে।
  4. রামলীলা ময়দানের প্রতিবাদ সভা শেষ করে আজ সোমবার শহরে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  5. সোমবার সকালে পশ্চিমবঙ্গ বিধানসভার শৌচাগার থেকে মিলল বিধানসভারই এক ক্যান্টিন কর্মীর দেহ। নাম উমেশচন্দ্র দাস। কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ
  6. রবিবার ভোররাতে মহাকরণ লাগোয়া বহুতলে আগুন। সকাল পর্যন্ত চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনল দমকল। কীভাবে আগুন, তদন্তে দমকল। হতাহতের খবর নেই।
  7. আর্থিক দূর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রীয়ের পর এবার তাকে মেয়েকে তলব করল পুলিশ।
  8. রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি, বিজ্ঞপ্তি জারি নবান্নের।
  9. আমেরিকায় প্রাইভেট জেট ভেঙে পড়ল লোকালয়ে, মৃত ৯ বিমানযাত্রী।
  10. উত্তর পুর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে এবার শক্তি বাড়ল গেরুয়া শিবিরের। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি বা ইউডিপি-র ১২ জন বিধায়কের ১১ জনই দলবদল করে বিজেপি ও শাসক ন্যাশনাল পিপলস পার্টিতে বা এনপিপিতে যোগ দিলেন।
  11. এর ফলে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ২ থেকে বেড়ে হল ১০, আর ক্ষমতাসীন এনপিপির বিধায়ক বেড়ে হল ৩৬ জন।
  12. নতুন করে ঘূর্ণিঝড়। অর্ণবের পর এবার মুরাসু। ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মুরাসু। শেষ পাওয়া খবর, চেন্নাই থেকে ২৬০ কিলোমিটার ও বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিলোমিটার দূরে রয়েছে মুরাসু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*