প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, রবিবারের সর্বদল বৈঠকে আমন্ত্রিত তৃণমূলের বিদ্রোহী শিবির

Spread the love

রোজদিন ডেস্ক: আগামী সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিন সর্বদল বৈঠকে ডাক পেলেন তৃণমূলের বিদ্রোহী শিবির। অত্যন্ত তাৎপর্য পূর্ণ ভাবে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন সুদীপ ব্যানার্জি।
এন ডি এ শরিক হিসাবে সংদদে তাঁদের পৃথক বসার আসন ও থাকবে বলে সূত্রের খবর। যদিও কুড়ি সাংসদের এন সি পি আই দলের সদস্য হিসাবে স্বীকৃতি এখন ও মেলেনি বলে জানা যায়। তবে তা মেলা শুধু সময়ের অপেক্ষা বলে রাজনৈতিক মহল মনে করেন।
প্রধানমন্ত্রী র সঙ্গে এই শিবিরের সুদীপ ব্যানার্জি র দীর্ঘ বৈঠকে কি কথা হয়েছে জানা যায় নি।
রাজ্যের উন্নয়নে কেন্দ্রর সঙ্গে তাঁরা কাজ করবেন।
মমতা ব্যানার্জি শিবিরের ডেরেক ও’ব্রায়েন শনিবার সমাজ মাধ্যমে প্রশ্ন তোলেন, খাতায় কলমে এখনও সাবেক তৃণমূলের সাংসদ হয়ে তাঁরা কিভাবে এন সিপি আই এর হয়ে রবিবারের সর্বদল বৈঠকে ডাক পেয়েছেন?
খাতায় কলমে সাংসদ অভিষেক ব্যানার্জি এখন ও লোকসভায় তৃণমূলের নেতা। তিনি আগামী সোমবার সংসদের অধিবেশনে যোগ দেবেন কিনা তা নিয়ে চর্চা চলছে।
রাজ্যে পালাবদলের পর এবার প্রথম সংসদের অধিবেশন বসছে। তৃণমূল এখন বিভাজিত। তাঁদের ভূমিকা কি হবে , রাজনীতির কারবারিরা সেদিকে নজর রেখেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*