Central Home Minister : অমিত শাহ ২০ আগস্ট তিন দিনের সফরে রাজ্যে আসছেন

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী ২০ আগস্ট তিন দিনের সফরে রাজ্যে আসছেন। মূলত উত্তর বঙ্গে থেকে তিনি ওখানকার পরিস্থিতি পর্যালোচনা করা সহ নানা কর্মসূচি তে যোগ দেবেন। উত্তর বঙ্গে সীমান্ত নিরাপত্তা কে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। বিশেষত একাধিক প্রতিবেশী দেশের সীমান্ত শিলিগুড়ির কাছে চিকেনস নেক নিয়ে যথেষ্ট চিন্তিত কেন্দ্র। ওই এলাকার সার্বিক উন্নয়নে ও বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ সফরকালে এই সব কাজের অগ্রগতি তিনি খতিয়ে দেখতে পারেন। এই ছাড়া সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, টাকা লেনদেন বন্ধে কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। ২২ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর উত্তর বঙ্গে বৈঠক হতে পারে বলে জানা যায়।
এবার বিধান সভা নির্বাচনে রাজ্যে বিজেপির জয়ের নেপথ্য কারিগর হিসাবে প্রধানমন্ত্রী র পাশে অমিত শাহের ভূমিকা ও গুরুত্বপূর্ণ ছিল। ভোটের আগে বারবার তিনি এসেছেন, বিভিন্ন এলাকা চষে বেরিয়েছেন, সব খবর নিয়েছেন। মুখ্যমন্ত্রী র সঙ্গেও তাঁর হৃদ্য সম্পর্ক।
অমিত শাহর সফর উপলক্ষে প্রশাসন বিশেষ নিরাপত্তা মূলক ব্যবস্থা নিচ্ছে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*