১০টা

Spread the love
  1. বিপর্যয় মোকাবিলায় নতুন বাহিনী তৈরি করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আমাদের তো এত বড় শহর, এত বেআইনি নির্মাণ হয়েছে এত বছর ধরে, এখানে আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করতে। সে কারণে অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজ শুরু করবে।”
  2.  রোগীর পরিবারকে রেহাই দিতে অ্যাম্বুল্যান্সের ভাড়া নির্ধারণে নয়া নীতি তৈরির উদ্যোগ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তিন ধরনের অ্যাম্বুল্যান্সের জন্য আলাদা রেট ঠিক করার ভাবনা চলছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
  3. রবিবার খড়্গপুর শহরে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
  4. যাদবপুর কাণ্ডে গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চান না নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার। গত ২২ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে একটি চিঠি লিখে সে কথা জানিয়েছেন তিনি।
  5. শ্যামপুকুরে ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এক প্রোমোটারের বিরুদ্ধেও। ইতিমধ্যেই শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
  6. টালিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, পুরসভা এখনই ওই ভবন ভাঙতে পারবে না।
  7. শাসন থানার শিমুলগাছি এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত  অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
  8. পূর্ব বর্ধমানের গলসিতে কংগ্রেসের দলীয় সাংগঠনিক সভাকে কেন্দ্র করে মারাত্মক গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। শনিবার কর্মসূচিকে ঘিরে দুই শিবিরের মধ্যে বচসা, ঠেলাঠেলি থেকে শুরু করে চেয়ার-টেবিল ও শামিয়ানা ভাঙচুর- পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
  9. ফের গ্রেপ্তার তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। জমি জালিয়াতি, হুমকি, বন্দুক নিয়ে ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে সপ্তাহ দেড়েক আগে গ্রেপ্তার হন উত্তম। যদিও পরের দিনই জামিন পান। ফের তারকেশ্বর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।
  10. আজ যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানকে রীতিমতো পাড়ার ক্লাবের পর্যায়ে নামিয়ে এনে ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল – ৪ (এডমুন্ড হ্যাটট্রিক, বিপিন সিং) : মোহনবাগান – ১ (মণবীর সিং)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*