রোজদিন ডেস্ক: দুর্গাপুরে (Durgapur) ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ম্যুর্তি সোমবার ফের স্বস্থানে ফিরলো। রবিবার এই মূর্তি জঙ্গলে ফেলে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে ঝড় ওঠে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর জন্য গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল তোলেন।
মূর্তি না ফেরালে রাজ্যব্যাপী আন্দোলনেরও হুঁশিয়ারি দেন৷ স্থানীয় বহু মানুষ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তির অবমাননায় ক্ষুব্ধ হন।
সোমবার মূর্তি আবার স্থাপন করার পর বিজেপি মাল্যদান করলে ক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা মূর্তির শুদ্ধিকরণ করেন৷ মূর্তিতে দুধ ঢালা হয়। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বিজেপির কড়া সমালোচনা করে বলেন, যারা গান্ধীজিকে হত্যা করেছিল, জওহরলাল নেহেরু, বিবেকানন্দ, বিদ্যাসাগরের মুর্তি ভাঙচুর করে, সেই দেশদ্রোহীরা এখানে এসেছিল, তাই নেহেরুর মূর্তি তাঁরা দুধ জল দিয়ে শুদ্ধ করেছেন।

Be the first to comment